Tuesday, December 10, 2019

কবিতা : ইমাম মাহদী (আঃ) >>> মিনহাজউদ্দিন মন্ডল

ঐ যে দেখ অশ্বারোহী
যাচ্ছে মরু-মক্কা,
কাফির-মুমিন যুদ্ধ হবে
কারা পাবে রক্ষা?

দলের মাঝে আছে যে আজ
খেলাফতে মাহ্দী,
সৌভাগ্যবান হতাম আমি
সঙ্গী হতাম যদি।

মিথ্যা,শির্ক আর ব্যভিচার
ধ্বংস হবে আজ,
সত্যের দ্বার সব যাবে খুলে
মুসলিম করবে রাজ।

No comments:

Post a Comment

আব্দুল আলী

                  পিতা :  ফজর আলী                  বাসস্থান : হরিপুর, উত্তর ২৪ পরগণা                   পরিচিতি : বিশিষ্ঠ কবি