Friday, December 13, 2019

ইমাম জামানার এক নারীর জানাযায় উপস্থিত হওয়া

প্রয়াত আয়াতুল্লাহ সৈয়েদ মুহাম্মদ বাকির মুজতাহিদ সিস্তানী (আয়াতুল্লাহ সিস্তানী দাম ইয্যাহুর পিতা) ইমামে জামানার সাথে সাক্ষাতের সিদ্ধান্ত নেন। যার জন্য তিনি মশহাদের এক মসজিদে চল্লিশ দিন যিয়ারাতে আশুরা পড়ার সংকল্প করেন। সুতরাং সিদ্ধান্ত অনুযায়ী শেষ শুক্রবারে তিনি প্রত্যক্ষ করেন যে এক মহিলার গৃহে হতে উজ্জ্বল নূর ভেসে আসছে। তিনি ওই মহিলার গৃহের নিকটে উপস্থিত হয়ে লক্ষ্য করেন যে যুগের ইমাম (আঃফাঃ) স্বয়ং ওই মহিলার গৃহে উপস্থিত আছেন এবং সেখানে একটি জানাযাও রাখা আছে। আর জানাযা একটি সাদা রঙের কাপড় দিয়ে ডাকা আছে। তিনি বর্ণনা করেন যে উক্ত গৃহে প্রবেশ করা মাত্রই আমার চোখ দিয়ে আশ্রুর প্লাবন হতে থাকে। সুতরাং তাঁকে আমি সালাম জানালাম। ইমাম (আঃফাঃ) আমাকে বললেন :
👉তুমি আমার সাথে সাক্ষাৎ করার জন্য এত কষ্ট কেন করছ ? অতঃপর তিনি জানাযার দিকে ইঙ্গিত করে বলেন :
👉এরূপ হও। আমি স্বয়ং নিজেই তোমার সাথে সাক্ষাৎ করতে আসব।তার পরে ইমাম (আঃফাঃ) বলেন :
👉রাজা খান পাহলভীর সময়ে যখন হিজাব নিষিদ্ধ করা হয়েছিল, তখন এই মহিলা সাত বছর ধরে এই কারণে বাড়ির বাইরে যাননি যাতে কোনও পরপুরুষ তাকে দেখতে না পারে।

সূত্র, সুফ্তেগান-এ- হযরত মাহদী (আঃফাঃ) খণ্ড ৩ পৃষ্ঠা ১৫৮..

সংগ্রহ: মিনহাজউদ্দিন মন্ডল

No comments:

Post a Comment

আদিল হোসেন

পেশা :-- আইনজীবী  স্থান - মুর্শিদাবাদ